ইউআইইউতে ইইই ডে উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইইই ডে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ইউআইইউ ক্যাম্পাসের মূল ফটকের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রোবটিকস কমপিটিশন, গল্প লেখন, মোবাইল ফটোগ্রাফি, গবেষণামূলক কাগজ, নতুন নতুন আইডিয়া তৈরি ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনের প্রথমার্ধে বিভিন্ন কোম্পানিতে বর্তমানে চাকরিরত প্রাক্তন ছাত্রছাত্রীরা তাঁদের মতামত প্রকাশ এবং তাঁদের কাজের ক্ষেত্রগুলোর অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করেন। বিকেলে প্রতিযোগিতায় সফলকারী এবং কিছু অসাধারণ কৃতিত্বের জন্য কয়েকজন শিক্ষক ও কয়েকটি ক্লাবকে পুরস্কৃত করা হয়। শেষে ছিল একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি