ইউআইইউয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম রিজওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক চৌধুরী মোফিজুর রহমান, উপদেষ্টা অধ্যাপক গোলাম রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক মো. মুসা, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর আমিরুল ইসলাম চৌধুরী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সালেকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।