ইউআইইউর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্প্রিং ট্রাইমিস্টার-২০১৬-এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস ও স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শিক্ষার্থীদের দুই দিনের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্প্রতি শেষ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রিজওয়ান খান। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মুসা, ইকোনমিকস বিভাগের প্রধান অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরী, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর বদরুদ্দোজা মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রাকিবুল মোস্তফা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সালেকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।