প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সামার ট্রাইমিস্টারে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের নবাগত ছাত্রছাত্রীদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন সম্প্রতি শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রিজওয়ান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক মো. মুসা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এস এম লুৎফুল কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।