প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে পরিবেশবান্ধব নিট পোশাক কারখানা হিসেবে সর্বোচ্চ নম্বর পাওয়া নারায়ণগঞ্জের প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক জাতিসংঘের ইকোনমিক কমিশন ফর ইউরোপের (ইউএনইসিই) প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন। সুইজারল্যান্ডের জেনেভায় গত ৩০ নভেম্বর এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বস্ত্র খাতের টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে কথা বলেন। ফজলুল হক বাংলাদেশের অনেক পোশাক ব্যবসায়ী পরিবেশবান্ধব কারখানা স্থাপনের জন্য যেসব উদ্যোগ নিয়েছেন, তিনি তা তুলে ধরেন। আলোচনায় ৫০টির বেশি দেশের উন্নয়ন সংস্থা, বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংস্থা ও ইউএনইসিইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।