বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে আগামী ডিসেম্বরের মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে। বোয়িংয়ের প্রথম উড়োজাহাজটি চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসবে বলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে একটি ও ডিসেম্বরের মধ্যে বাকি দুটি বোয়িং উড়োজাহাজ বাংলাদেশে চলে আসবে বলে আশা করছে ইউএস-বাংলা। নতুন বিমানগুলোতে ১৫৮টি করে আসন থাকবে। এসব বিমান দিয়ে কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাসকাট, দোহাসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে তিনটি ৭৬ আসনবিশিষ্ট ড্যাশ ৮-কিউ৪০০ মডেলের উড়োজাহাজ রয়েছে। এগুলো দিয়ে ঢাকা থেকে অভ্যন্তরীণ সব গন্তব্য ছাড়াও নেপালের কাঠমান্ডুতে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তি