ইউএস-বাংলা এয়ারের সম্মেলন

ইউএস-বাংলা এয়ারলাইনসের এক সম্মেলন সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ‘কাস্টমার সাকসেস সামিট ২০১৫’ শীর্ষক এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৪০০ ট্রাভেল এজেন্ট ও বিভিন্ন করপোরেট অফিসের ঊর্ধ্বতন প্রতিনিধিরা যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এতে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব খোরশেদ আলম চৌধুরী, সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এম সানাউল হক, বাংলাদেশে কানাডীয় হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টিয়ান টারডিফ প্রমুখ।
সম্মেলনে তিনটি ট্রাভেল এজেন্সিকে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য নেশনওয়াইড সেলার হয়েছে চট্টগ্রামের বি ফ্রেশ। যশোরের টেক অব ট্রাভেলস প্রথম রানারআপ এবং ঢাকার ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশন (আইটিসি) দ্বিতীয় রানারআপ হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইনস বর্তমানে ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল পথে প্রতিদিন ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে এ পর্যন্ত প্রায় আট হাজার ফ্লাইট পরিচালনা করেছে এই সংস্থা।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান তাঁরা খুব শিগগির আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছি।’ বিজ্ঞপ্তি।