ইউএস-বাংলা এয়ার টিকিট এখন বিকাশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিকাশ ওয়ালেট ব্যবহারকারীরা এখন ইউএস-বাংলা এয়ারলাইনসের টিকিটের মূল্য বিকাশের মাধ্যমেই দিতে পারবেন। সম্প্রতি বিকাশ এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, ইউএস-বাংলা এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুট ব্যবহারকারীরা এয়ারলাইনসটির যেকোনো বিক্রয়কেন্দ্রে বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করে টিকিট কিনতে পারবেন। এ ছাড়া এয়ারলাইনসটির ওয়েবসাইট থেকেও বিকাশের মাধ্যমে মূল্য পরিশোধ করে টিকিট কেনা যাবে। বিকাশের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল হোসেন এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন। বিজ্ঞপ্তি।