প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায় ঢাকা-কলকাতা-ঢাকা ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ঢাকা থেকে প্রতিদিন বেলা ১১টা ৪০ মিনিটে কলকাতার উদ্দেশে ফ্লাইট ছেড়ে কলকাতায় পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১২টায় এবং স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা দুইটায়। ঢাকা-কলকাতা রুটে ইকোনমি ক্লাসে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ৫ হাজার ৯৯৯ টাকা। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। বিজ্ঞপ্তি।