ইউএস-বাংলা এয়ারলাইনসের চীনে জিএসএ নিয়োগ চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইউএস-বাংলা এয়ারলাইনস চীনের মেগাক্যাপ এভিয়েশন সার্ভিসকে দেশটির গুয়াংজু রুট পরিচালনার জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করেছে। এ উপলক্ষে সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইনসের করপোরেট অফিসে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি সই হয়। অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পরিচালক (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) ফরহাদ হোসেন, মেগাক্যাপ এভিয়েশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক জেরি জু ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পল গাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।