ইউএস-বাংলা এয়ারলাইনসের 'দি রিকগনিশন কার্নিভাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাভেল এজেন্টদের নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকার অদূরে ফ্যান্টাসি কিংডমে গত শুক্রবার দিনব্যাপী ‘দি রিকগনিশন কার্নিভাল’ করেছে। এতে বাংলাদেশের অ্যাভিয়েশন অ্যান্ড টু৵রিজমবিষয়ক পাক্ষিক পত্রিকা ‘দি বাংলাদেশ মনিটর’-এর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম শুভেচ্ছা বক্তব্য দেন। কার্নিভালে ঢাকা, যশোর, খুলনা, সৈয়দপুর, রাজশাহী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে ট্রাভেল এজেন্টদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন। আগামী ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের ফয়েজ লেকে একই ধরনের কার্নিভাল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনস কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি।