ইউএস-বাংলায় নতুন উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাচ্ছে তৃতীয় এয়ারক্রাফট ড্যাশ-৮-কিউ৪০০। বিমানটি আগামী মে মাসে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। এ লক্ষ্যে সিঙ্গাপুরে সম্প্রতি ইউএস-বাংলা ও ডেনমার্কের নরডিক অ্যাভিয়েশনের মধ্যে একটি চুক্তি হয়েছে। বিমানটি কেনায় অর্থায়ন করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। নতুন বিমানটির আসনসংখ্যা ৭৬। ইউএস-বাংলা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর প্রভৃতি অভ্যন্তরীণ গন্তব্যে দৈনিক ফ্লাইট বা উড্ডয়নসংখ্যা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক গন্তব্যগুলো যেমন: নেপাল, ভুটান, মিয়ানমার, কলকাতায় কিছু ফ্লাইট পরিচালনার লক্ষ্যে নতুন বিমানটি কিনছে।
বিজ্ঞপ্তি