ইউএস-বাংলার টিকিট মিলছে ঘরে বসেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভ্যন্তরীণ রুটের সব গন্তব্যে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটের টিকিট ঘরে বসেই পাওয়া যাচ্ছে। যাত্রীদের এ জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় না।

যাত্রীদের উন্নত সেবা দিতে ইউএস-বাংলার ‘এয়ার টিকিট ফ্রি হোম ডেলিভারি’ নামের এই সেবাটি চালু আছে। তবে সম্প্রতি সেবাটির পরিসর বাড়ানো হয়েছে।

যাত্রীরা ঘরে বসেই অতিরিক্ত অর্থ ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইনসের যেকোনো গন্তব্যের টিকিট ক্রেডিট কার্ড বা নগদ টাকায় কিনতে পারবেন। সেবা পেতে ঢাকার গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, তেজগাঁও ও মিরপুর এলাকার যাত্রীদের ০১৭৭৭-৭৭৭৮৬৩ নম্বরে; উত্তরা, এয়ারপোর্ট, টঙ্গী, বসুন্ধরা, নিকুঞ্জ ও ডিওএইচএস বারিধারার যাত্রীদের ০১৭৩০-৭১৩৮৪১ নম্বরে এবং ধানমন্ডি, কলাবাগান, মতিঝিল, কারওয়ান বাজার, মোহাম্মদপুর ও আজিমপুরের যাত্রীদের ০১৭৩০৭১৫৮৫৪ নম্বরে যোগাযোগ করতে হবে। এ ছাড়া চট্টগ্রামের যাত্রীরা ০১৭৭৭-৭০৭৬২৮; কক্সবাজারের ০১৭৭৭-৭৭৭৮৪১; সিলেটের ০১৭৭৭-৭৭৭৮৬২; রাজশাহীর ০১৭৭৭-৭০৭৫২৯ এবং বরিশালের যাত্রীদের ০১৭৭৭-৭০৭৫৩০ নম্বরে যোগাযোগ করতে হবে।