প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রুটে অভ্যন্তরীণ বিমানবহরে নতুন ফ্লাইট সংযোজন করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। গত বুধবার থেকে প্রতিদিন সকাল সাতটা ৩০ মিনিটে ঢাকা থেকে এবং আটটা ৪০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে ‘ব্রেকফার্স্ট ফ্লাইট’ নামের এই ফ্লাইট। বিমানের ভেতরেই যাত্রীদের সকালের নাশতা পরিবেশন করা হবে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার ও ঢাকা-যশোর রুটে এই এয়ারলাইনসের ১৪টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর রুটেও অবিলম্বে এই এয়ারলাইনসের ফ্লাইট চালু হবে। বিজ্ঞপ্তি।