প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএস বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হলো দ্বিতীয় বোয়িং। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শুক্রবার বোয়িং-৭৩৭-৮০০ সিরিজের বিমানটি অবতরণ করে। বেসরকারি বিমান সংস্থাটির কর্তৃপক্ষ আশা করছে, ১৫৮ আসনের এই বিমানটি তাদের বহরে যোগ হওয়ায় আন্তর্জাতিক রুটে আরও বেশি গন্তব্যে তারা যাত্রী পরিবহন করতে পারবে। এ নিয়ে সংস্থাটির বহরে বিমানের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচটি। আগামী ডিসেম্বর মাসে যোগ হবে আরও একটি বোয়িং-৭৩৭-৮০০ বিমান। এসব বিমানের মাধ্যমে কর্তৃপক্ষ কলকাতা, কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কট, দোহা, গুয়াংঝৌসহ আরও অনেক আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করতে পারবে। বিজ্ঞপ্তি।