প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে আরও একটি উড়োজাহাজ যোগ হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার ১৬৪ আসনের এই বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট অবতরণ করে। এ সময় সেখানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ নিয়ে বর্তমানে ইউএস-বাংলার বহরে এয়ারক্রাফটের সংখ্যা ছয়টিতে উন্নীত হলো। ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা শুরু করে। ইউএস-বাংলা এখন কুয়ালালামপুর, মাসকাট, কলকাতা, কাঠমান্ডু প্রভৃতি আন্তর্জাতিক গন্তব্য এবং ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল পথে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি