ইউএস-বাংলার সম্মেলন কক্সবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএস-বাংলা এয়ারলাইনস ‘কাস্টমার সাকসেস সামিট কক্সবাজার ২০১৫’ শীর্ষক তিন দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। ২৬ থেকে ২৮ নভেম্বর কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সারা দেশ থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্ট ও করপোরেট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থাকছে পুরস্কার প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, ট্রাভেল এজেন্ট করপোরেট প্রতিনিধিদের সঙ্গে ব্যবসায়িক মতবিনিময়, পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে ফানুস উড়ানো ইত্যাদি। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইনসের বহরে ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট রয়েছে। এগুলো দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, যশোর, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে দৈনিক ফ্লাইট পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তি