ইউক্যাশের মাধ্যমে প্রগ্রেসিভ লাইফের প্রিমিয়াম সংগ্রহ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউক্যাশ ও প্রগ্রেসিভ লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউক্যাশ ও প্রগ্রেসিভ লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) মোবাইলে আর্থিক পরিষেবা ইউক্যাশের মাধ্যমে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম সংগ্রহ করা যাবে। গত বৃহস্পতিবার ঢাকার গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে ইউক্যাশের সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি করেছে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স।

এ চুক্তি অনুযায়ী ইউক্যাশের মাধ্যমে সারা দেশে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বিমা প্রিমিয়াম সংগ্রহ করা যাবে। ইউসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমান, ইউক্যাশের প্রধান মীর জহির উদ্দিন আহমেদ, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম রসুলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।