ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক্সেল প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ও ফিন্যান্স ফোরামের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘এক্সিলিস্ট’ প্রথম জাতীয় এক্সেল প্রতিযোগিতা। এতে দেশের ২৮টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৫৫ জন প্রতিযোগী অংশ নেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এম রিজওয়ান খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিয়ার রহমান, আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান এবং রিহ্যাবের সাবেক প্রেসিডেন্ট ও বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল হক প্রবাল। বিজ্ঞপ্তি।