ইউনাইটেড এয়ার ও ডেল্টা স্পিনার্সের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড ও ডেল্টা স্পিনার্স লিমিটেডের বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠান দুটির আর্থিক প্রতিবেদন ও সাম্প্রতিক লেনদেনের গতি-প্রকৃতি নিয়ে তদন্ত করবে কমিটি। ডিএসই পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয় বলে সংবাদে বলা হয়।ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।