ইউনাইটেড এয়ার নতুন এয়ারবাস কিনছে
বেসকরারি বিমান চলাচলকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারওয়েজ আরও একটি এয়ারবাস-৩১০ কেনার উদ্যোগ নিয়েছে। চলতি মাসের মধ্যভাগে সংস্থাটির বিমানবহরে এই এয়ারবাসটি যোগ দেবে।ইউনাইটেড এয়ারবাসের সহকারী মহাব্যবস্থাপক (বিপণন সহায়তা ও জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেছেন, ‘আমাদের যাত্রাপথের সম্প্রসারণের লক্ষ্যেই নতুন বিমানটি ব্যবহার করা হবে।’ খবর ইউএনবির।কামরুল ইসলামকে উদ্ধৃত করে খবরে বলা হয়, নতুন এই বিমানটি সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম এবং ওমানের মাস্কাটের রুটে ভ্রমণ করবে। এর যাবতীয় প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে।ইউনাইটেড এয়ারের এই কর্মকর্তা বলেন, লন্ডনে বিমান পরিচালনা দীর্ঘদিন ধরে বন্ধ (সাসপেন্ডেড) থাকলেও নতুন বিমানটি এলে সেখানে আবার বিমান পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।কামরুল জানান, বাংলাদেশ থেকে যাত্রীর সংখ্যা ক্রমেই বাড়ছে বলে ইউনাইটেড এয়ার সিঙ্গাপুর রুটে বিমান পরিচালনার পরিকল্পনা নিয়েছে। তা ছাড়া আরও কয়েকটি এয়ারবাস কেনার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান তিনি।