ইউনাইটেড এয়ারওয়েজের ১:১ রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড এয়ারওয়েজের ১: ১ রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ইউনাইটেড এয়ারওয়েজের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন আজ ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটি বাজারে ২১ কোটি শেয়ার ছেড়ে ৩১৫ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম পাঁচ টাকা প্রিমিয়ামসহ ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্ষদ গত ২০ মার্চ শেয়ার হোল্ডারদের জন্য ১: ১ রাইট শেয়ার (প্রতিটি শেয়ারে একটি রাইট শেয়ার) ঘোষণা করে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা নির্ধারণ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ২১০ কোটি টাকা।