ইউনাইটেড এয়ারে ঢাকা-সিলেট পথে শীতকালীন ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট আকাশপথে শীতকালীন বিশেষ ছাড় দিয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেড। খবর ইউএনবির।বিশেষ ছাড়ের আওতায় ইউনাইটেড এয়ারওয়েজে ঢাকা-সিলেট পথে একবার ভ্রমণ খরচ পড়বে দুই হাজার ৮০০ টাকা। এ ছাড়া আসা-যাওয়ার খরচ পাঁচ হাজার ৬০০ টাকা। একই সঙ্গে যাত্রীরা ইউনাইটেড এয়ারওয়েজে ঢাকা-চট্টগ্রাম পথে তিন হাজার ৮২৫; ঢাকা-যশোর দুই হাজার ৫০০; ঢাকা-সৈয়দপুর চার হাজার ৭৫০; ঢাকা-রাজশাহী তিন হাজার ৫০০; ঢাকা-কক্সবাজার চার হাজার ৮৭৫ ও ঢাকা-কলকাতা পথে ছয় হাজার ৩৮১ টাকায় একবার ভ্রমণ করতে পারবেন। ঢাকা-কলকাতা পথে আসা-যাওয়ার টিকিটের মূল্য পড়বে নয় হাজার ৪২১ টাকা। উল্লেখ্য, বিমান সংস্থাটি দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত।