ইউনাইটেড এয়ারের গ্রীষ্মকালীন মূল্যছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ গ্রীষ্ম মৌসুম উপলক্ষে অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে মূল্যছাড় ঘোষণা করেছে। এসব গন্তব্যে একমুখী ভাড়া নির্ধারণ করা হয়েছে ঢাকা-চট্টগ্রাম ৩,৮০০ টাকা, ঢাকা-কক্সবাজার ৫,০০০, ঢাকা-সিলেট ৩,৭৫০, ঢাকা-যশোর ৩,৫০০ এবং ঢাকা-সৈয়দপুর ৪,৫০০ টাকা। আর দ্বিমুখী ভাড়া হচ্ছে যথাক্রমে ঢাকা-চট্টগ্রাম ৭,০০০ টাকা, ঢাকা-কক্সবাজার ১০,০০০, ঢাকা-সিলেট ৭,৫০০, ঢাকা-যশোর ৭,০০০ এবং ঢাকা-সৈয়দপুর ৯,০০০ টাকা। ভাড়ার সঙ্গেই সব ধরনের কর ও সারচার্জ অন্তর্ভুক্ত। গতকাল মঙ্গলবার থেকে সংস্থার নতুন ভাড়া কার্যকর হয়েছে। ইউনাইটেড এয়ার বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাসকাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমান্ডু ও কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা প্রভৃতি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ সংস্থার বহরে এখন মোট ১১টি এয়ারক্রাফট রয়েছে।
বিজ্ঞপ্তি