প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ২৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-করাচি-ঢাকা পথে উড্ডয়ন শুরু করবে। সব কর ও সারচার্জসহ একমুখী ভাড়া ২২ হাজার ৮৮২ টাকা ও দ্বিমুখী ভাড়া ৩৯ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার ঢাকা থেকে রাত আটটায় ছেড়ে করাচির সময় রাত সাড়ে ১০টায় অবতরণ করবে ইউনাইটেডের বিমান। আর করাচি থেকে প্রতি রোব ও বুধবার সেখানকার সকাল ৯.১৫ মিনিটে ছেড়ে ঢাকায় বেলা ১.৪০ মিনিটে অবতরণ করবে। এই বিমান সংস্থার বিমান বর্তমানে ঢাকা থেকে জেদ্দা, দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, কাঠমান্ডু ও কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা পথে উড়ছে। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর প্রভৃতি অভ্যন্তরীণ গন্তব্যে চলাচল করছে।