ইউনাইটেড এয়ারের বহরে যুক্ত হলো আরেকটি বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের বহরে গত বৃহস্পতিবার আরও একটি নতুন বিমান যুক্ত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে অধিকসংখ্যক ফ্লাইট পরিচালনার লক্ষ্যে ইউনাইটেড এয়ারওয়েজ এই ১৬১ আসনবিশিষ্ট এমডি-৮৩ এয়ারক্র্যাফট নিয়ে এসেছে।ইউনাইটেড এয়ারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী জানান, আগামী মাসের (ডিসেম্বর) দ্বিতীয় সপ্তাহে ইউনাইটেডের বহরে ২৫০ আসনবিশিষ্ট আরও একটি এয়ারবাস-৩১০ যুক্ত হতে যাচ্ছে, যেটি দিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মাস্কাট-ঢাকা পথে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অপেক্ষাকৃত কম আসনবিশিষ্ট এয়ারক্রাফট এনে শমশেরনগর ও বরিশালের মতো দেশের ছোট বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।২০০৭ সালের ১০ জুলাই অভ্যন্তরীণ এবং ২০০৮ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক পথে উড্ডয়ন শুরু করে। বর্তমানে ইউনাইটেড এয়ার দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহী পথে এবং দুবাই, লন্ডন, জেদ্দা, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ব্যাংকক, কলকাতা পথে বিমান পরিবহন সেবা দিচ্ছে।ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড বাংলাদেশের পুঁজিবাজারে বিমান পরিবহন খাতের প্রথম ও একমাত্র তালিকাভুক্ত কোম্পানি। বিজ্ঞপ্তি।