ইউনাইটেড এয়ারের ম্যাগাজিন প্রকাশিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেড ওয়েলকাম বাংলাদেশ নামে নিজস্ব একটি ইন ফ্লাইট ম্যাগাজিন প্রকাশ করেছে।গতকাল বুধবার ঢাকায় ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন এয়ারলাইন্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ম্যাগাজিনের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। ওয়েলকাম বাংলাদেশ ম্যাগাজিন এয়ারলাইন্সটির সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের সিট-পকেটে সংরক্ষিত থাকবে। ফ্লাইট শেষে যাত্রীরা ইচ্ছা করলে ম্যাগাজিনটি সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। ম্যাগাজিনটি প্রকাশনার সার্বিক দায়িত্ব পালন করছে ইন্টারফেস কমিউনিকেশনস। বিজ্ঞপ্তি।