ইউনাইটেড এয়ারের লন্ডন-সিলেট পথে সরাসরি উড্ডয়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ সরাসরি লন্ডন-সিলেট পথে উড়তে শুরু করেছে।গত মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় সরাসরি লন্ডন থেকে আসা ইউনাইটেড এয়ারওয়েজের প্রথম ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এতে বিশেষ অতিথি ছিলেন সাংসদ মো. শফিকুর রহমান চৌধুরী।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ কে আবদুল মুবিন, সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী, ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক শফিকুর রহমান, মামুন আলী খন্দকার, খন্দকার ফেরদৌস বেগম, মো. খছরুজ্জামান প্রমুখ।