ইউনাইটেড এয়ারের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ সেপ্টেম্বর বেলা ১১টায় বসুন্ধরা কনভেনশন সেন্টার-২, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হবে।এজিএমের রেকর্ড ডেট আগামী ১৮ আগস্ট। প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৪৯ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদের দাম ১১.৫৪ টাকা এবং প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো ১.৭৮ টাকা।এদিকে করপোরেট ঘোষণা অনুযায়ী আজ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকছে না।