ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ সোমবার বেলা ১১টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে। ব্যাংকটির শেয়ারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত ৭ অক্টোবর কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই। ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ডিএসইর নোটিশের উত্তর দিতে দেরি করায় আজ সকালে লেনদেনের শুরুতেই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে বলে ডিএসই সূত্রে জানা গেছে।পরে ব্যাংকের পক্ষ থেকে ডিএসইর নোটিশের জবাব দিলে ডিএসই কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে স্থগিতাদেশ তুলে নেয়।