ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকায় গতকাল রোববার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ১৪২তম শাখার উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক সাব্বির আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।