ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। ঢাকার গুলশান এভিনিউয়ে প্রধান কার্যালয়ে ব্যাংকের ৩০১তম বোর্ড মিটিংয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।গতকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ হোসেন, ভাইস চেয়ারম্যান কাজী এনামুল হক, ইসি চেয়ারম্যান ইউনুস আহমেদ, পরিচালকদের মধ্যে এম এ সবুর, এম এ সালাম, সাব্বির আহমেদ, নুর উদ্দিন জাভেদ, সাইফুজ্জামান চৌধুরী, সুলতানা রেজিয়া চৌধুরী, শরীফ জহির, রিয়াদ জাফর চৌধুরী, তানভীর খান, আহমেদ আরিফ বিল্লাহ, ইমরান আহমেদ, নাসিম কালাম, বজল আহমেদ, কামরুন নাহার, সেতারা বেগম, নুরুল ইসলাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালকদের মধ্যে শফিকুল আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, মামুন-উর রশিদ, মির্জা মাহমুদ রফিকুর রহমান ও মো. শাহেদ জালাদ চৌধুরী।ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেশের একটি প্রথম সারির বেসরকারি ব্যাংক। ২৭ বছর ধরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাংকটি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। বিজ্ঞপ্তি