ইউনাইটেড পাওয়ারের দর প্রস্তাব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুক বিল্ডিং পদ্ধতিতে দর প্রস্তাবের প্রথম দিনে গতকাল রোববার ইউনাইটেড পাওয়ারের ৩৬ লাখ ১১ হাজার শেয়ারের ক্রয়াদেশ জমা পড়েছে।
১১ জন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিভিন্ন দামে শেয়ারের এই ক্রয়াদেশ দিয়েছেন। এই দর প্রস্তাবের মাধ্যমে দীর্ঘ বিরতির পর শেয়ারবাজারে আবারও বুক বিল্ডিং পদ্ধতিটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, প্রথম দিনে নয়টি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৭২ টাকা দামে কোম্পানিটির ৩৪ লাখ ৭০ হাজার শেয়ারের দর প্রস্তাব জমা দেয়। এ ছাড়া সর্বনিম্ন ৫০ টাকায় এক লাখ ও ৬০ টাকায় ৪১ হাজার ৭০০ শেয়ারের দর প্রস্তাব জমা দিয়েছে দুটি প্রতিষ্ঠান। গতকাল শুরু হওয়া এই দর প্রস্তাব আগামীকাল মঙ্গলবার বেলা দুইটা পর্যন্ত চলবে। ডিএসই জানিয়েছে, এরই মধ্যে মোট ৭৯টি প্রতিষ্ঠান দর প্রস্তাবে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে।
নিয়ম অনুযায়ী, কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্দেশক মূল্যের চেয়ে ২০ শতাংশের কম বা বেশি দর প্রস্তাব করতে পারবে না।