
ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ারহোল্ডারদের নিয়ে বিশেষ সাধারণ সভা গত ৩০ নভেম্বর ইউনাইটেড হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার এই সভায় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জেনারেল (অব.) মো. আবদুল মুবীন। আরও উপস্থিত ছিলেন বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাঈল হোসেন, খন্দকার মঈনুল আহসান শামীম, আবুল কালাম আজাদ, ফরিদুর রহমান খান, মইনুদ্দীন হাসান রশীদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সিনা ইবনে জামালী ও কোম্পানির সচিব মাহফুজুল হক। সভায় ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃক শাহজাহান উল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড অধিগ্রহণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। বিজ্ঞপ্তি।