ইউনাইটেড লিজিংয়ের পর্ষদ সভা ৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইউনাইটেড লিজিংয়ের (ইউএলসি) পরিচালনা পর্ষদের সভা ৫ মার্চ অনুষ্ঠিত হবে। আজ সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ডিএসইর তালিকাভুক্তি আইন অনুযায়ী ইউনাইটেড লিজিংয়ের পর্ষদ সভা ৫ মার্চ বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের মধ্যে গত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় শেয়ারধারীদের জন্য লভ্যাংশ নির্ধারণ করা হবে।