ইউনাইটেড লিজিংয়ের বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকা ক্যান্টনমেন্টের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে কোম্পানির প্রতি চারটি শেয়ারের বিপরীতে তিনটি বোনাস শেয়ার এবং শেয়ারপ্রতি ৭.৫ টাকা নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় কোম্পানির চেয়ারম্যান ইমরান আহমেদ সভাপতিত্ব করেন।এতে জানানো হয়, কোম্পানি ২০১০ সালে ৩৭৮ দশমিক ২৮ মিলিয়ন টাকার কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। বিজ্ঞপ্তি।