ইউনাইটেড শিপিং যাত্রা শুরু করেছে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নৌপরিবহন প্রতিষ্ঠান ইউনাইটেড আরব শিপিং কোম্পানি (ইউএএসসি) বাংলাদেশে যাত্রা শুরু করেছে।মধ্যপ্রাচ্যের এই প্রতিষ্ঠান বাংলাদেশের এমজিএইচ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ফ্রেইটসকে তাদের স্থানীয় এজেন্ট মনোনীত করেছে।রাজধানীর একটি হোটেলে গত সোমবার ইউনাইটেড শিপিংয়ের আঞ্চলিক বাণিজ্যিক ব্যবস্থাপক ডেভিড স্কিলেন তাঁদের এজেন্টকে পরিচয় করিয়ে দেন। এ সময় গ্লোবাল ফ্রেইটসের পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ ইকবাল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের যৌথ উদ্যোগে ইউনাইটেড শিপিং গঠিত হয়। প্রতিষ্ঠানটির ৬৫টির বেশি জাহাজ ও তিন লাখের বেশি কনটেইনার রয়েছে। বিজ্ঞপ্তি।