ইউনাইটেড হসপিটাল ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্ববিদ্যালয়ের অনুষদ কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের পরিবারের জন্য মূল্যছাড়-সংবলিত বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সঙ্গে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ইউনাইটেড হসপিটালের সিইও নাজমুল হাসান এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য এম রেজওয়ান খান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান, পরিচালক ফাহাদ খান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য চৌধুরী মফিজুর রহমান, রেজিস্ট্রার এ এস এম সালাউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি