ইউনাইটেড হসপিটালে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রোগীদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউনাইটেড হসপিটাল লবিতে একটি হেলথ চেক বুথ উদ্বোধন করা হয়। হসপিটালের নেফ্রোলজি কনসালট্যান্ট অধ্যাপক এম মুজিবুল হক মোল্লা, চিফ এক্সিকিউটিভ অফিসার নাজমুল হাসান, চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার এ সময় উপস্থিত ছিলেন। দিনব্যাপী ফ্রি হেলথ চেক বুথে পাঁচ শর বেশি রোগী ও তাদের স্বজনেরা স্বাস্থ্য পরীক্ষা করান। দুপুরে হাসপাতালটিতে কিডনি রোগ রোধে ও চিকিৎসায় উন্নত ব্যবস্থাবিষয়ক সচেতনতামূলক এক সেমিনার হয়। বিজ্ঞপ্তি