ইউনাইটেড হসপিটালের ১০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে অবস্থিত ইউনাইটেড হসপিটালের ১০ বছর পূর্তি অনুষ্ঠান গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকালে ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান চিকিৎসক, নার্স ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে হাসপাতালে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতাল লবিতে একটি হেলথ চেক বুথ উদ্বোধন করেন। সন্ধ্যায় একটি হোটেলে হাসপাতালের পরিচালক, শেয়ার হোল্ডার, কনসালট্যান্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে একটি মিলন মেলার আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি