প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির অনকোলজিস্ট ও মেডিকেল ফিজিসিস্টের একটি প্রতিনিধিদল সম্প্রতি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ক্যানসার কেয়ার সেন্টার পরিদর্শন করেছে। এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খানের সঙ্গে বাংলাদেশের ক্যানসার চিকিৎসার অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সদস্যরা। জার্মানির ইউনিভার্সিটি অব কোলনের চিফ মেডিকেল ফিজিসিস্ট অধ্যাপক গোলাম আবু জাকারিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।