ইউনাইটেডের বিমানে বিনোদনের ব্যবস্থা করবে ইন্টারফেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারফেস কমিউনিকেশনস দেশের বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের সব ইনফ্লাইট বিনোদনসামগ্রী সরবরাহ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।এ ব্যাপারে ঢাকায় উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী ও ইন্টারফেস কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কাজী ওয়াহিদুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে সই করেন।এই চুক্তির আওতায় ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটের অভ্যন্তরে অর্থাৎ বিমান উড্ডয়নকালে যাত্রীদের বিনোদনের জন্য চার ঘণ্টার একটি ভিডিও প্যাকেজ সরবরাহ করবে ইন্টারফেস কমিউনিকেশনস। এতে বাংলা ছায়াছবি, টেলিফিল্ম, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র, মিউজিক ভিডিও, সংগীতানুষ্ঠান প্রভৃতি থাকবে। বিজ্ঞপ্তি।