ইউনিক গ্রুপ আরও তিনটি বিশ্বমানের হোটেল বানাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস বাংলাদেশে আরও তিনটি বিশ্বমানের হোটেল তৈরির ঘোষণা দিয়েছে।এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গতকাল মঙ্গলবার একটি চুক্তি হয়েছে। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী এবং স্টারউড হোটেলসের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট ডন ইলিয়ট এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি অনুযায়ী ঢাকার বনানীতে লা মেরিডিয়ান এবং গুলশান-২-এ তৈরি হবে দ্য ওয়েস্টিন ঢাকা-টু। তৃতীয়টি তৈরি করা হবে বন্দরনগর চট্টগ্রামে।হোটেলগুলোর নির্মাণকাজ ২০১২ সালের শেষ নাগাদ সম্পন্ন করে পরবর্তী বছর থেকেই ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে। বিজ্ঞপ্তি।