ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হলো ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আজ সোমবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হয়। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসইতে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড এন ক্যাটারিভুক্ত। এ ক্ষেত্রে ডিএসই লেনদেন কোড ‘ইউএনআইকিউইউইএইচআরএল’ এবং কোম্পানি কোড ২৯০০২।অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সিএসইতেও প্রতিষ্ঠানটি এন ক্যাটাগরিভুক্ত। সিএসই স্ক্রিপ আইডি ১৮০০৮ এবং স্ক্রিপ কোড ‘ইউএনআইকিউইউইএইচআরএল’।এদিকে আগামী ৩০ কর্মদিবস পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো প্রকার ঋণসুবিধা না দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে দুই স্টক এক্সচেঞ্জ।