ইউনিক হোটেল ও রূপালী ইনস্যুরেন্সের লভ্যাংশ বিও হিসাবে জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ঘোষিত নগদ লভ্যাংশ এবং রূপালী ইনস্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারধারীদের বিও হিসাবে জমা হয়েছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ঘোষিত নগদ লভ্যাংশ এবং রূপালী ইনস্যুরেন্সের ঘোষিত বোনাস শেয়ার শেয়ারধারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে গত ৯ মার্চ ইউনিক হোটেলের পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
অন্যদিকে ৩০ মার্চ রূপালী ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ঘোষিত বোনাস শেয়ার আজ শেয়ারধারীদের বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। তবে নগদ লভ্যাংশ পরে জমা দেওয়া হবে।