ইউনিক হোটেল ও হাক্কানী পাল্পের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড ও হাক্কানী পাল্প অ্যান্ড পেপার তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ইউনিক হোটেল শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। আর হাক্কানী পাল্প অ্যান্ড পেপার দেবে ৫ শতাংশ নগদ লভ্যাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।আজ রোববার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ইউনিক হোটেলের পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করে। আগামী ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৫ সেপ্টেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪.৫৫ টাকা, নিট সম্পদমূল্য (এনএভি) ৯৮.৯৩ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৬.৩০ টাকা।অন্যদিকে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার জানিয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য পরিচালনা পর্ষদ ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ২৭ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানায়, গত ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৪ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১১.০২ টাকা এবং প্রতি শেয়ারে নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৩৩ পয়সা।