ইউনিক হোটেলকে ঋণ দিল স্ট্যানচার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ তারকা চেইন হোটেল ওয়েস্টিন ঢাকার স্বত্বাধিকারী ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডকে সাড়ে তিন কোটি মার্কিন ডলারের ঋণ দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ ব্যাপারে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিক হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার উপস্থিত ছিলেন। ওয়েস্টিন হোটেল রাজধানীর গুলশান ও বনানীতে আরও দুটি পাঁচ তারকা হোটেল প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। আবরার এ আনোয়ার অনুষ্ঠানে বলেন, ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাহকদের সব সময় উদ্ভাবনীমূলক সেবা দিতে প্রত্যয়ী।’ বিজ্ঞপ্তি।