ইউনিট্রেন্ড-এনার্জিপ্যাকের মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনার্জিপ্যাক ইলেকট্রনিকস তাদের পণ্যের বিপণন পরিকল্পনা ও বিজ্ঞাপন প্রচারের জন্য ইউনিট্রেন্ড লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি করেছে।ইউনিট্রেন্ডের ব্যবস্থাপনা পরিচালক জুলফিকার আহমেদ ও এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। এ সময় ইউনিট্রেন্ডের চেয়ারম্যান মুনির আহমেদ খান, কনজ্যুমার ইনসাইট ফাইয়াজ আহমেদ, এনার্জিপ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক নুরুল আকতারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।