প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) পরবর্তী টেকসই শিল্প উন্নয়ন ফোরামের (আইএসআইডি) জন্য বাংলাদেশ পরীক্ষামূলক দেশ (পাইলট কান্ট্রি) হতে আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শিল্পমন্ত্রী গত বুধবার ভিয়েনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই শিল্পায়নের জন্য বিনিয়োগ বৃদ্ধিতে অংশীদারত্ব’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের কার্য অধিবেশনে এসব কথা বলেন। অধিবেশনে জাম্বিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী রবার্ট কে সিচিনজা, শ্রীলঙ্কার শিল্প ও বাণিজ্যমন্ত্রী আবদুল রিসাদ বাথি দীন, কিউবার শিল্পবিষয়ক উপমন্ত্রী আলভারেজ মার্টিনেজ, মিসরের প্রশাসনিক উন্নয়ন-সম্পর্কিত সাবেক উপমন্ত্রী আহমেদ এম দারিস, চীনের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক বিভাগের উপমহাপরিচালক ইয়াও ওয়েনলিয়ান প্রমুখ অংশ নেন।
বিজ্ঞপ্তি।