ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ভর্তি মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ফল সেমিস্টারের সপ্তাহব্যাপী ভর্তি মেলা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ইউনিভার্সিটির গ্রিন রোডের নিজস্ব ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন উপাচার্য জামিলুর রেজা চৌধুরী। উপস্থিত ছিলেন সহ-উপাচার্য এম আর কবীর। মেলা চলাকালে বিভিন্ন বিভাগে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীরা বিশেষ ফি মওকুফের সুযোগ পাবেন। এ ছাড়া ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম ২৫ জন শিক্ষার্থী পাবেন সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ। ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। বিজ্ঞপ্তি।